ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • ঝালকাঠিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

    ঝালকাঠিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝালকাঠিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে ঝালকাঠি কালেক্টরেট জামে মসজিদে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। 

    এতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও মসজিদের মুসল্লিরা অংশ নেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক কে এম জুয়েল। দোয়ায় অংশ নেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো.  সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের আহ্বায়ক মো. শামিম তালুকদার, সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক সরদার মো. সাফায়েত হোসেন। 

    দোয়া মোনাজাতে অসুস্থ বিএনপি  চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনাসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ