ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান: নেছারাবাদী হুজুর

    বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান: নেছারাবাদী হুজুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের বন্যা পরিস্থিতি, বিশেষত সিলেট-সুনামগঞ্জের অবস্থা অত্যন্ত মারাত্মক রূপ ধারণ করেছে। এ অবস্থায় জনগণকে রক্ষা করতে আল্লাহর দরবারে প্রার্থনার পাশাপাশি যার যতটুকু ক্ষমতা আছে তা নিয়ে দেশের বন্যা-কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর। 

    শুক্রবার বাদ মাগরিব ঝালকাঠি নেছারাবাদ দরবার শরীফে অনুষ্ঠিত বৈশ্বিক মহামারী করোনাউত্তর নেছারাবাদ কমপ্লেক্সের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পরামর্শ ও দোয়া অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 

    তিনি বলেন, ভারত থেকে নেমে আসা ঢলে সৃষ্ট এই বন্যা গত ৪২ বছরের ইতিহাসকেও হার মানিয়েছে। দুর্গত অসহায় মানুষ আশ্রয়ের অভাবে, খাদ্যের অভাবে হাহাকার করছে। কোন যায়গায় বাড়ি ঘর, গাছপালা, ফসল, পশু পাখির সঙ্গে মানুষও ভেসে যাচ্ছে। এ মুহূর্তে তাদের পাশে সাহায্যের হাত বাড়ানো এবং তাদের জান-মাল রক্ষার জন্য শারীরিক ও মানসিক সহায়তা দেয়া প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। 

    সভায় নেছারাবাদ কমপ্লেক্সের নানামুখি কার্যক্রম, আন্তর্জাতিক পরিচিতি, সমস্যা ও সম্ভাবনা প্রভৃতি বিষয়ে গভীর ও তাৎপর্যপূর্ণ বর্ণনা উপস্থাপন করা হয়। 

    অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য পেশ করেনÑসদর উপজেলা পরিষদ-চেয়ারম্যান  খান মো. আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান  মো. সিদ্দিকুর রহমান, ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের জয়েন্ট সেক্রেটারী মাওলানা মুফতী গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম। 

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি এন এস কামিল মাদরাসার সাবেক সহকারী অধ্যাপক (বাংলা)  মো. আবু জাফর মুকুল, ঝালকাঠি ইসলামিয়া সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুর রশীদ, ঝালকাঠি প্রেস ক্লাব সভাপতি কাজী মো. খলীলুর রহমান, জেলা আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন আনু, জেলা মুছলিহীনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুন্সি আবুল কালাম আজাদ, পৌর মুছলিহীন সভাপতি মো. মনোয়ার হোসেন খান।

    সভায় মহানবী হযরত মুহম্মদ স.এর অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে এবং দেশ-জাতি-উম্মাহর কল্যাণ ও বন্যাকবলিতদের প্রতি রহমত নাযিলের মিনতি করে দোয়া মুনাজাত ও তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ