ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা

    নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ২৫ বছর পর পিরোজপুরের নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে সৈয়দ সহিদ উল আহসানকে সভাপতি ও এস এম মুইদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্যের উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

    শনিবার উপজেলার ইন্দুরহাট বন্দরের স্বরূপকাঠী সরকারি কলেজ মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফাজাল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জেলা আওয়ামী লীগের সদস্য শ ম রেজাউল করিম এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান, সদস্য গোলাম রব্বানী চিনু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলি খান পান্না ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা একেএম আজিম প্রমুখ।

    নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও আটজন সহ-সভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং তিনজন  সাংগঠনিক সম্পাদকসহ ৪৯ সদদ্যের উপজেলা কমিটি ঘোষণা করা হয়। 

    সর্বশেষ ১৯৯৭ সালে নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন নূর মোহাম্মদ হাওলাদরকে সভাপতি এবং এস এম ফুয়াদকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। এরপর ১৯৯৯ সালে নূর মোহাম্মদ এর মৃত্যুর পর কমিটির সহ-সভাপতি মো. আব্দুল হামিদকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে কমিটির মেয়াদ ২০০০ সালে শেষ হলেও, এরপর আর নতুন করে উপজেলা আওয়ামী লীগের আর কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ