ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • ঝালকাঠিতে শ্রমজীবী ৫০ বাবা পেলেন ছাতা

    ঝালকাঠিতে শ্রমজীবী ৫০ বাবা পেলেন ছাতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব বাবা দিবস উপলক্ষে ঝালকাঠিতে মেহনতি ও শ্রমজীবী বাবাদের মাঝে ছাতা বিতরণ করেছে ধ্রুবতাঁরা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। জুন মাসের তৃতীয় রবিবার বিশ্ব বাবা দিবস, তাই রবিবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাব চত্বরে এ আয়োজন করা হয়। 

    সংগঠনের উপদেষ্টা মো. ছবির হোসেনের সহযোগিতায় ৫০ জন বৃদ্ধ বাবার হাতে ছাতা তুলে দেওয়া হয়। ধ্রæবতাঁরার সদস্যরা সমাজের যে সকল বৃদ্ধ বাবারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পরিবারের ব্যয় বহন করে চলছে, তাদেরকে চিহ্নিত করে ছাতা বিতরণ করেন।

    ছাতা বিতরণকালে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা ইসরাত জাহান সোনালী, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, যুব উন্নয়ন কর্মকর্তা আল-আমিন বাকলাই,  উপদেষ্টা মো. ছবির হোসেন, হাসান মাহামুদ, সহসভাপতি এস.এম. মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক শাকিল হাওলাদার রনি। ছাতা পেয়ে খুশি শ্রমজীবী বাবারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ