ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • ২৯ মে থেকে বিমানের সৌদিগামী ফ্লাইট চলবে

    ২৯ মে থেকে বিমানের সৌদিগামী ফ্লাইট চলবে
    বাংলাদেশ বিমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২৯ মে থেকে সৌদি ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কোয়ারেন্টিন প‍্যাকেজ সুবিধা নিশ্চিতকরণ সাপেক্ষে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান। রবিবার (২৩ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিন প্যাকেজ সুবিধা নিশ্চিত করা সাপেক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৯ মে থেকে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। সৌদিগামী যাত্রীদের হোটেল বুকিংসহ কোয়ারেন্টিন প‍্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন‍্য বিমান সেলস কাউন্টারে যোগাযোগ করতে হবে। ভিসার মেয়াদের ওপরে অগ্রাধিকারভিত্তিতে যাত্রীদের আসন সংরক্ষণ করা হবে। তবে কোয়ারেন্টিন প‍্যাকেজের খরচ নিয়ে কোনো তথ্য জানায়নি বিমান।

    হোটেলে কোয়ারেন্টিনসহ সৌদি সরকারের বিভিন্ন শর্তারোপের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবগামী সব ফ্লাইট গত ২০ মে থেকে স্থগিত রেখেছে। সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টিনসহ বিভিন্ন শর্ত আরোপের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ সিদ্ধান্ত নেয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ