ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • মাছ কিনে ঘরে ফেরা হলোনা প্রতিবন্ধী ইউনুসের

    মাছ কিনে ঘরে ফেরা হলোনা প্রতিবন্ধী ইউনুসের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় অটোরিকশার চাপায় মো. ইউনুস জোমাদ্দার (৫৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। 

    সোমবার সকালে রাজাপুর-কাঁঠালিয়া সড়কের কচুয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পাশের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুরে তাঁর মৃত্যু হয়।

    শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহামুদ হোসেন রিপন জানান, সকালে সেন্টারহাট বাজার থেকে মাছ কিনে কচুয়া বাজারে বিক্রির জন্য যাচ্ছিলেন তিনি। পথে কচুয়া বটতলা এলাকায় একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে পাশের জেলা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুপুরে তাঁর মৃত্যু হয়।  

    কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ