ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • জাল দলিল সম্পাদন করায় দুই দলিল লেখকের সনদ স্থগিত

    জাল দলিল সম্পাদন করায় দুই দলিল লেখকের সনদ স্থগিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে ভুয়া দলিল সম্পাদন করায় দলিল লেখক মিজানুর রহমান ও দলিল লেখক মো. আসলামের সনদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। 

    একই সাথে তাদের সনদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না, তার জবাব আগামী ১০ কার্যদিবসের মধ্যে জেলা সাব-রেজিস্ট্রার বরাবরে দাখিল করতে বলা হয়। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটির সাব-রেজিস্ট্রার মো. সালাউদ্দিন।

    দলিল লেখক মো. আসলাম ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৯ তারিখে সরকারি কৃৃষি বন্দোবস্ত দলিলের ১৩ নম্বর শর্ত অনুযায়ী হস্তান্তর যোগ্য না হওয়া সত্ত্বেও জাল খতিয়ান ও জাল খাজনা দাখিলা তৈরি করে একটি দলিল রেজিস্ট্রি সম্পাদন করেন। একই সালের এপ্রিল ও মে মাসে সম্পত্তির মালিকানা নিশ্চিত না হয়ে পক্ষগণের যোগসাজশে দুটি ভুয়া দলিল রেজিস্ট্রি করেন মো. মিজানুর রহমান।

    এছাড়া, আরেক দলিল লেখক মো. আল আমিন ২০২০ সালের অক্টোবর মাসের ৩০ তারিখ একটি দলিল রেজিস্ট্রি করেন, যার ভেতরে একজন দাতা সরকারি তালিকাভুক্ত মানসিক ও বাক-প্রতিবন্ধী রয়েছেন। দলিল লেখক মো. আল আমিনকে তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সেই মর্মে আগামী ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ