ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • ঝালকাঠিতে একদিনে কুকুরের কামড়ে আহত ৫০

    ঝালকাঠিতে একদিনে কুকুরের কামড়ে আহত ৫০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি শহরে দলবদ্ধ কুকুরের কামড়ে একদিনে পুলিশ, শিশু, বয়স্কসহ অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আহতদের মধ্যে ৪০ জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শহরের ফায়ার সার্ভিস মোড়, কুমারপট্টি সড়ক, প্রেস ক্লাব সড়ক, সাধনার মোড় ও চাঁদকাঠি এলাকায় কুকুরের কামড়ে আহত হন তাঁরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরে।

    এদিকে ঝালকাঠি সদর হাসপাতালে রেভিক আইজি ভ্যাকসিন না থাকায় আহতরা বিপাকে পড়েছেন। বাইরে থেকে ভ্যাকসিন কিনে এসব রোগীদের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স মনিন্দ্রনাথ দত্ত।

    হাসপাতালের চিকিৎসকরা জানান, মঙ্গলবার সকালে কলেজ মোড় এলাকায় দায়িত্ব পালন করতে যাওয়া পথে পুলিশ কনস্টেবল আজিজুর রহমান কুকুরের কামড়ে আহত হয়। এছাড়াও কুকুরের কামড়ে শহরের স্টেশন রোড়ের বাসিন্দা সৈয়দ আবু শহিদ ও  খলিলুর রহমানসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন।

    শহরের স্টেশন রোডের বাসিন্দা সৈয়দ আবু শহিদ বলেন, আমি বাবা থেকে বের হওয়ার পরে কুকুর এসে পায়ে কামড় দেয়। জরুরি আমি সদর হাসপাতালে গিয়েছি। সেখানে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে কিনতে হয়েছে। কয়েকদিন ধরে শহরের অনেক মানুষকে কুকুরে কামড়েছে। বাদ যায়নি শিশু থেকে বয়স্করাও। 

    একই এলাকার খলিলুর রহমান বলেন, আমি বয়স্ক মানুষ। বাসা থেকে বের হয়ে দুধ আনতে যাবো, এসময় পেছন থেকে একটি কুকুর এসে পায়ে কামড় দেয়। পাগলা কুকুরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছি। আমি হাসপাতালে এসে দেখি অনেক মানুষ কুকুরের কামড়ের ভ্যাকসিন নিচ্ছেন। 

    ঝালকাঠি সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মনিন্দ্রনাথ দত্ত বলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত শুধু কুকুরে কামড়ানো রোগী এসেছেন ৪০ জন। তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাসপাতালে ‘রেভিক’ নামে একটি ভ্যাকসিন আছে, আরেকটি ভ্যাকসিন ‘রেভিক আরটি’ বাইরে থেকে কিনতে হচ্ছে। ওটা এখন পর্যাপ্ত নেই। একজন কুকুরে কামরানো রোগীকে দুটি ভ্যাকসিনই দিতে হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ