ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • নলছিটিতে তিন ছিনতাইকারী আটক

    নলছিটিতে তিন ছিনতাইকারী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে জনতার হাতে তিন ছিনতাইকারী আটক হয়েছে। 

    বুধবার বিকেলে পৌরসভার গোরস্থান রোড ও বিজয় উল্লাস চত্বর থেকে তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 

    স্থানীয় বাসিন্দা কাওসার হোসেন জানান, বিকেলে কৃষি অফিসের সামনে সড়কে কয়েকজনকে দৌড় দিয়ে আসতে দেখি তখন একজনকে থামিয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, পিছনের লোকের সাথে আমার পারিবারিক সমস্যা রয়েছে তাই সে আমাকে ধাওয়া করছে।

    পরে পিছনের লোক আরও কাছে আসতে দেখি তিনি নান্দিকাঠি নিবাসী খায়রুল হাওলাদার। তখন তিনি চিৎকার করে বলেন ও ছিনতাইকারী পরে তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলি। এর আগে বিজয় উল্লাস চত্বর এলাকায় ধাওয়া করে আরও দুজনকে ধরা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এক মহিলার স্বর্ণের চেইন, কানের দুল ও টাকা নেওয়ার কথা তারা স্বীকার করেছে। পরে তাদেরকে নলছিটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

    জনৈক নারীর বাড়ী উপজেলার সিদ্ধকাঠি  ইউনিয়নে বলে জানা গেছে। 

    আটককৃতরা হলেন নারায়নগজ্ঞ জেলার রুপগঞ্জ থানার চনপারা নিবাসী মো. টুকু  মিয়ার ছেলে মো. আকবর আলী(৩০),করিম হাওলাদারের ছেলে মো. আলমগীর হাওলাদার(৩০) ও  (১২) বছরের এক জন। 

    এ ব্যাপারে নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,  তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ