ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • নলছিটিতে বাসের মুখামুখি সংঘর্ষ আহত ২০

    নলছিটিতে বাসের মুখামুখি সংঘর্ষ আহত ২০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি দুটি বাসের মুখামুখি সংঘর্ষে ২০ জন যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল পটুয়াখালী মহাসড়কে উপজেলার দপদপিয়ার বকুলতলায় এ দুর্ঘটনা ঘটে। 

    পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা  থেকে পটুয়াখালী উদ্দেশ্যে ছেড়ে আসা ইতি পরিবহণ ও নলছিটি থেকে বরিশালের উদ্দেশ্য ছেড়ে যাওয়া হিজবুল্লাহ পরিবহণের মুখামুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে মুচরে যায়। আহত হয় কমপক্ষে ২০ জন যাত্রী। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্থানীয়রা মহসড়কের দুর্ঘটনাস্থলে অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে যাত্রীরা ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। 

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের জনের অবস্থা গুরুত। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ