ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • কাঁঠালিয়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উযাপন 

    কাঁঠালিয়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উযাপন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য,  সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ‍এমপি।

     উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. এমাদুল হক মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. আবুল বাশার বাদশা, ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম,  ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার,  আমিরুল ইসলাম ফোরকান সিকদার,  শিশির দাস, মো. মিঠু সিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. কাওসার আহম্মেদ জেনিভ সিকদার,  উপজেলা ছাত্রলীলীগের সভাপতি মো. সাইয়িদ আহম্মেদ জিসান, সাধারণ সম্পাদক মো. মাসুদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মঞ্জুরুল কবির পারভেজ প্রমুখ। 

    ‍এর আগে  কেক কেটে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ‍উদযাপন করা হয়।  পরে আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মো. মনির হোসেন খান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ