ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • পদ্মা সেতুর উদ্বোধনে ঝালকাঠিতে বর্ণাঢ্য উৎসব

    পদ্মা সেতুর উদ্বোধনে ঝালকাঠিতে বর্ণাঢ্য উৎসব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে ঝালকাঠিতে দিনব্যাপী উৎসব চলছে। 

    শনিবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। 

    শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী শোভাযাত্রার নেতৃত্ব দেন। এতে পুলিশ, আনসার, সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় এক হাজার মানুষ  অংশ নেয়। 

    নানা রকমের বাদ্যযন্ত্র, ফেস্টুন নিয়ে পদ্মা সেতুর উদ্বোধনকে স্বাগত জানানো হয়। জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে পদ্মা সেতু উদ্বোধনী উপলেক্ষ।


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ