ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • ঝালকাঠিতে নৌকা থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ

    ঝালকাঠিতে নৌকা থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ
    ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি শহরতলীর নেছারাবাদ এলাকায় বেঁদে সম্প্রদায়ের নৌকা থেকে বাসন্ডা নদীতে পড়ে মো. হাসান নামের দেড় বছর বয়সের এক শিশু নিখোঁজ রয়েছে। 

    রবিবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিখোঁজ হাসান মো. মামুনের ছেলে।

    নিখোঁজ হাসানের মা সুমি বেগম জানান, নৌকায়ই তাদের বসবাস। সকালে নৌকার মধ্যে বসে খেলছিল শিশু হাসান। হঠাৎ করে নদী পড়ে নিখোঁজ হয় সে। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

    ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। দুপুর তিনটা পর্যন্ত তাকে পাওয়া যায়নি বলে জানান তিনি। উদ্ধার তৎপরতা অব্যহত রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ