ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • কাঁঠালিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    কাঁঠালিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রাম থেকে মঙ্গলবার সকালে ইয়াবাসহ জাকিরুল ইসলাম মারুফ মুন্সী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

    পুলিশ জানান, উপজেলার আমুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাঁশবুনিয়া গ্রামের মালেকের চায়ের দোকানের সামনে থেকে  মো. জাকিরুল ইসলাম মারুফ মুন্সী (৩৯) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মারুফ মুন্সীর সহযোগী সোহাগ মুন্সী পালিয়ে যায়।  জাকিরুল ইসলাম মারুফ মুন্সী আমুয়া ইউয়িনের ২নং ওয়ার্ড আমুয়া গ্রামের বাসিন্দা। সে জহিরুল ইসলামের পুত্র। 

    কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানার এসআই মাহমুদুল হক মিল্টন একদল পুলিশ নিয়ে বাঁশবুনিয়ায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী মারুফ মুন্সীকে গ্রেফতার করে।

    তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। তাকে ঝালকাঠি আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। সোহেল মুন্সীকে গ্রেফতারের চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ