ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ : প্রাইভেট কার জব্দ  

    নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ : প্রাইভেট কার জব্দ  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় মাদক বহনের অভিযোগে একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। 

    মঙ্গলবার (২৮জুন) রাতে দপদপিয়ার চৌমাথা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

    আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার আবু তালেব মোল্লার পুত্র মো. নাইম মোল্লা(২৩) ও গোপালগঞ্জ জেলার সদর থানার  মৃত মজিবর খানের পুত্র মো. ইরাজ খান(৩৯)।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


    পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দপদপিয়া এলাকার চৌমাথা নামক স্থানে  চেকপোস্ট বসানো হয় । 

    এসময় গোপালগঞ্জ  থেকে আসা (ঢাকা মেট্রো -গ -৩৫ -২৮৪৩)  একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। পরে ১৩ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা সহ মো. নাইম মোল্লা ও মো. ইরাজ খানকে আটক করা হয়। পাশাপাশি মাদক বহনের অভিযোগে প্রাইভেটকারটি জব্দ করা হয়। 


    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান,  তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং  আদালতে প্রেরণ করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ