ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • রাজাপুরে প্রতিবন্ধীর জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    রাজাপুরে প্রতিবন্ধীর জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামের মৃত সৈজদ্দিন হাওলাদারের ছেলে শারীরকি ও দৃষ্টি প্রতিবন্ধী আব্দুর রাজ্জাক হাওলাদারের ভূমিহীন বন্দোবস্ত ৫১ শতাংশ জমি দখলের চেষ্টা ও জমি পরিবর্তনের সময় ১ শতাংশ বেশি লিখে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। 

    বৃহস্পতিবার সকালে রাজাপুর সাংবাদিক ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তারপক্ষে তার চাচা মন্নান হাওলাদার লিখিত অভিযোগে জানান, একই এলাকার মৃত মো. আর্শেদ আলী মুন্সীর ছেলে মো. শাহ আলম ও শাহ আলমরে ছেলে পুলিশ সদস্য মো. নুর আলম মুন্সী গৃহ নির্মানের সুবিধার্থে আঃ রাজ্জারের কাছ থেকে ১২ শতাংশ জমি দলির মূলে পরিবর্তন করে নেয়। 

    কিন্তু রাজ্জাক ১২ শতাংশ দিলেও তারা কৌশলে ১৩ শতাংশ লিখে নেয়। বিষয়টি পরে জানা জানি হলে ওই ১ শতাংশ জমির বাজার মূল্য ১ লক্ষ টাকা দেয়ার প্রতিশ্রুতি দিলেও টাকা চাইতে গেলে তা না দিয়ে নানা তালবাহানার আশ্রয় নেয় এবং পুলিশ সদস্য নুর আলম মুন্সী কয়েকদিন পর পর বাড়িতে এসে উল্টো খুন জখম ও মামলায় জড়ানোর হুমকি দেয়। এমন কি পরিবর্তনকৃত ১৩ শতাংশ জমির পাশের রাজ্জাকের দখলীয় ভূমিহীন বন্দোবস্ত পাওয়া ৫১ শতাংশ বাগান বাড়ি গাছপালাসহ জোর করে দখলে চেষ্টা চালাচ্ছে। বর্তমানে প্রতিপক্ষের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভূগছেন প্রতিবন্ধী রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা। 

    এমতাবস্থায় পুলিশ ও প্রশাসনরে আসুহস্তক্ষেপ কামনা করেছেন তিনি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশ কনেস্টবল মো. নুর আলম মুন্সী বলেন, তাদের অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। ওই জমির দলিল এবং বিএস রেকর্ডও আমাদের নামে। তিনি নিজেই ওই জমি দিয়ে উল্টো হয়রানি করছেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ