ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • রাজাপুরে প্রতিপক্ষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

    রাজাপুরে প্রতিপক্ষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে দুই ভাইসহ ৩ জনের নামে আদালতে ধর্ষণচেষ্টা মামলা দিযে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। 

    হয়রানির শিক্ষার পরিবার ও এলাকাবাসী আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পশ্চিম রাজাপুর গ্রামের রাজাপুর-লেবুবুনিয়া সড়কে এ মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ওই এলাকার জালাল উদ্দিন খান, বারেক খলিফা, বকুল বেগম ও কবিতা বেগম। 

    বক্তারা অভিযোগ করেন, গত ২ জুলাই স্থানীয় ফারুক খলিফার স্ত্রী ও মেয়ের সাথে প্রতিবেশী মো. শফিকের স্ত্রী কবিতার পূর্ব বিরোধের জেরে মারামারি হয়। মারামারির ঘটনা ঘটলেও ফারুক খলিফা বাদী হয়ে গত ৪ জুলাই ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে তাঁর মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মারামারির সময় কোন পুরুষ ছিল না। তার পরেও প্রতিবেশী দুই ভাই শফিক ও রাজ্জাক এবং তাদের মামা মিজান খলিফার নামে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলা দেয়। তাই অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি করেন বক্তারা। অন্যথায় আরো কঠোর আন্দোলনের ঘেষণা দেওয়া হয় মানববন্ধন থেকে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ