ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • আগুনে পুড়ে ছাই বৃদ্ধার বসতঘর

    আগুনে পুড়ে ছাই বৃদ্ধার বসতঘর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে পিয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই বসতঘরটি আগুনে পুড়ে গেছে। শনিবার ভোররাতে রাজাপুরের উত্তর বারবাকপুর গ্রামে ঘটে এ ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

    ভুক্তভোগীর অভিযোগ, তার প্রতিপক্ষ এই ঘটনা ঘটিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে প্রতিপক্ষের লোকজন।

    পিয়ারা বেগম জানান, স্থানীয় হাবিবুর রহমান হাবিল, জাহিদুল ইসলাম জিয়া, মিজানুর রহমান মিজানের সঙ্গে জমির সীমানা ও বেড়া নিয়ে বিরোধ চলে আসছে।

    এ ঘটনায় থানায় অভিযোগ দিলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে শুক্রবার সীমানা বেড়া খুলে গাছ কাটতে এবং ঘর সরাতে বলে ওই বৃদ্ধাকে ভয়ভীতি দেখায়। প্রতিপক্ষের বসতঘরের সামনেই পিয়ারা বেগমের বসতঘর। তিনি দিনে ওই ঘরে থাকলেও ভয়ে রাতে ছেলের বাড়ি গিয়ে থাকেন।

    পিয়ারা বেগম অভিযোগ করে জানান, তাকে বাড়িছাড়া করতেই ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

    তবে এ অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান হাবিল দাবি করেন, তাদের ফাঁসাতে এ ঘটনা ঘটানো হয়েছে। তারা এর সঙ্গে জড়িত নন। কারা এটি ঘটিয়েছে তা দেখেননি। লোকজনের চিৎকারে বের হয়ে আগুন জ্বলতে দেখেন তারা।

    রাজাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সালাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় নেওয়া হবে আইনি ব্যবস্থা। পিয়ারা বেগমের পূর্বের অভিযোগটি আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ