ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • বিষখালী নদীতে বেড়িবাঁধ নির্মাণ ও ফেরি চালুর দাবিতে মানববন্ধন

    বিষখালী নদীতে বেড়িবাঁধ নির্মাণ ও ফেরি চালুর দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের চল্লিশকাহনিয়া এলাকার বিষখালী নদীর ভাঙনরোধে অবিলম্বে বেড়িবাঁধ নির্মাণ ও ফেরি চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

    সোমবার বিকেলে চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট এলাকায় স্থানীয়দের উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, নদী ভাঙনের শিকার অসহায় ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশ মানুষ অংশ নেন। 

    মানববন্ধনে রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, বড়ইয়া ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সরু মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক গোলাম মোস্তফা মহারাজ, ইউপি সদস্য মামুন হোসেন, জিয়া সুমন, বালী তাইফুর রহমান তূর্য ও জুবায়ের হোসেন বক্তব্য রাখেন। 

    বক্তারা জানান, বিষখালী নদীর ভাঙনে ফসলি জমি, বসতঘর ও বিভিন্ন প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে। বর্তমানে বড়ইয়া বিশ^ বিদ্যালয় কলেজসহ বেশি কিছু স্কুল, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বসতঘর চরম ঝুঁকিতে রয়েছে। তাই অবিলম্বে বাঁধ নির্মাণ করার দাবি জানান তাঁরা। এদিকে বিষখালি নদীতে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ রাজাপুরের চল্লিশ কাহনিয়া থেকে নলছিটি উপজেলার তেতুলবাড়িয়া নৌকায় পারাপার করে। তাই চল্লিশকাহনিয়া থেকে তেতুলবাড়িয়ার বিষখালী নদীতে দ্রæত ফেরি চালুর দাবি করেন বক্তারা। 


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ