ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় বিক্ষোভকারীদের দখলে

    শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় বিক্ষোভকারীদের দখলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় এখন সরকারবিরোধী বিক্ষোভকারীদের দখলে। এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থান করছেন বিক্ষোভকারীরা। এর আগে কলম্বোতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ার আগে বিক্ষোভকারী ও নিরাপত্তাবাহিনীর সদস্যদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

    স্থানীয় সংবাদমাধ্যম কলম্বো পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিক্ষোভকারীদের ঘোষণা অনুযায়ী, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে আনুষ্ঠানিকভাবে নিজেদের পদ থেকে সরে না দাঁড়ানো পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন।

    এদিকে প্রধানমন্ত্রী রনিলকে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট গোতাবায়া বুধবারই তার আনুষ্ঠানিক পদত্যাগের চিঠি দেবেন বলে জানিয়েছেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।

    চরম অর্থনৈতিক সংকটের পর গত মার্চ থেকে শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ চলছে। গত শনিবার শতশত বিক্ষোভকারী গোতাবায়ার বাসভবনেও ঢোকে পড়েন। এরপর এ দিন রাতেই পদত্যাগের ঘোষণা দেন গোতাবায়া। ঘোষণা অনুযায়ী, বুধবার তার পদত্যাগের কথা। যদিও এর আগেই তিনি দেশ ছাড়লেন।

    মঙ্গলবার দিবাগত রাতে সামরিক প্লেনে করে মালদ্বীপে যান গোতাবায়। ৭৩ বছর বয়সী গোতাবায়া, তার স্ত্রী ও একজন দেহরক্ষীসহ চারজন এবার সিঙ্গাপুরে যেতে চাইছেন। বুধবার যে কোনো সময় মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে রওনা হবেন গোতাবায়া।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ