ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • ঝালকাঠিতে  জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

    ঝালকাঠিতে  জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রদ্ধা, স্মরণ ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ঝালকাঠিতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

    বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জেলা জাতীয় পার্টি। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এম এ কুদ্দুস খান।

     জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. বজলুর রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম, সদর উপজেলার সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, পৌর সভাপতি এ কে এম বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু সহিদ। 

    বক্তারা বলেন, এরশাদের শাসন আমল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ। গ্রাম থেকে শহরে উন্নয়নের ছোয়া লাগিয়েছিলেন এরশাদ। তাই বাংলাদেশের ইতিহাতে এরশাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পরে এইচ এম এরশাদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।  
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ