ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

    নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি পৌরসভার কান্ডপাশা থেকে গোহালকাঠি পর্যন্ত দীর্ঘ দিন যাবত সড়কের সংস্কার কাজ না হওয়ায় মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছে এলাকার হাজার হাজার মানুষ। ভুক্তভোগীরা অবিলম্বে সড়কের সংস্কার কাজ করার দাবিতে মানববন্ধন করেন। 

    রবিবার সকালে নলছিটি বরিশাল সড়কের কান্ডপাশা স্টিল সেতু এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বাসিন্দা, জনপ্রতিনিধি, শিক্ষক, যুবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

    স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. কামাল হোসেন জানান, প্রায় ১৫ বছর আগে সড়কটি নির্মাণ করা হয়। নির্মাণের বছরখানেক যেতে নাযেতেই সড়কটি বেহাল হয়ে পড়ে। দীর্ঘদিনেও রাস্তাটির কোন সংস্কার কাজ করা হয়নি, তাই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত করতে কষ্ট হচ্ছে। অল্প বৃষ্টি ও জোয়ারের পানিতে সড়কটি ডুবে যায়। সড়কটির  বেহাল দশার কারণে গাড়ি চলাচলতো দূরের কথা স্কুল কলেজের শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের যাতায়েত করা খুবই কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় সড়টি অল্প সময়ের মধ্যে সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ