ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • মাসে একবার পিৎজা খাওয়ানোর শর্তে বিয়ের অভিনব চুক্তিপত্র!

    মাসে একবার পিৎজা খাওয়ানোর শর্তে বিয়ের অভিনব চুক্তিপত্র!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় এক বরকনের বিয়েতে ‘অভিনব’ এক চুক্তি সইয়ের ভিডিও সবার নজর কেড়েছে। আজব সব শর্তের এই চুক্তিপত্র ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

    বউকে মাসে একবার পিৎজা খাওয়ানো এবং ১৫ দিন পর পর শপিংয়ে নিয়ে যাওয়াসহ এমন আরও কয়েকটি দাবি নিয়ে মোট আটটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে চুক্তিপত্রে। খবর বিবিসির।

    বর ও কনের বন্ধুবান্ধবরাই বিয়ে উপলক্ষ্যে তৈরি করে দিয়েছে মজার এই চুক্তিপত্র। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের গুয়াহাটিতে।

    কনে ২৪ বছর বয়সি শান্তি প্রসাদ ‘পিৎজা পাগল’। আর বর, তারই সহপাঠী ২৫ বছর বয়সি মিন্টু রায়। ৫ বছর আগে কমার্সে ভর্তির পর ক্লাসে দুজনের দেখা, তার পর আলাপ-পরিচয়।

    ২০১৮ সাল থেকে দুজন ডেট করতে শুরু করে। আর পিৎজা পাগল শান্তি প্রায়ই পিৎজা খাওয়ার জন্য বায়না ধরত। মিন্টু নিজে পিৎজা খেতে পছন্দ করলেও প্রতিদিন পিৎজা খাওয়া তার জন্য একঘেঁয়ে হয়ে উঠেছিল। বন্ধুমহলে সে শান্তির এই পাগলামির কথা বলেও বেড়াতে লাগল।

    কয়েক দিনের মধ্যেই বন্ধুবান্ধবদের মধ্যে বিষয়টি কৌতুকর হয়ে উঠল। এক বন্ধুর ভাষ্য— শান্তি পিৎজাই আগে ভালোবাসে, তার পর ভালোবাসে মিন্টুকে। আমার মনে হয় সে (শান্তি) সবসময় পিৎজার কথাই চিন্তা করে— এমনকি ঘুমের মধ্যেও।

    শান্তির এ পিৎজা পাগলামি দেখেই বন্ধুরা স্থির করে দুজনের বিয়েতে মজার কিছু একটা করার, যেটি তাদের বিয়েকে স্মরণীয় করে রাখবে।

    সে ভাবনা থেকেই গত মাসে বিয়ের এক সপ্তাহ আগে চুক্তিপত্রটি তৈরি করা হয় এবং এতে তালিকার সবার ওপরে রাখা হয় পিৎজা— বিবিসিকে এমনটিই জানিয়েছেন বরকনের বন্ধু রাঘব ঠাকুর।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ