ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • সমুদ্রের তলদেশে অক্টোপাসের সঙ্গে খেলা করছেন স্কুবা ডাইভার

    সমুদ্রের তলদেশে অক্টোপাসের সঙ্গে খেলা করছেন স্কুবা ডাইভার
    জলের তলায় অক্টোপাসের সঙ্গে খেলায় মেতেছেন এক স্কুবা ডাইভার। ছবি: টুইটার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জলের তলায় অক্টোপাসের সঙ্গে খেলায় মেতেছেন এক স্কুবা ডাইভার। আর সেই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। সমুদ্রপ্রেমীদের মনে এমনিতেও তলদেশ নিয়ে প্রচুর কৌতূহল রয়েছে। চোখ জুড়িয়ে যাওয়া নীল জলের অতলে কোন রহস্য লুকিয়ে রয়েছে, তার টানে ছুটে যান অনেকে। বিভিন্ন দেশে স্কুবা ডাইভিং করা এখন পর্যটকদের ট্রেন্ড। আর সেই স্কুবা করতে নেমেই সমুদ্রের তলদেশে অক্টোপাসের সঙ্গে খেলায় মাতেন এক ডাইভার।

    ভাইরাল ভিডিওতে দেখা যায়, ছোট্ট একটি অক্টোপাসের সঙ্গে খেলা করছেন এক স্কুবা ডাইভার। বুইটেঞ্জেবিয়েডেন নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা রয়েছে, ‘ছোট্ট অক্টোপাসটি ভীষণ আমুদে, শেষ পর্যন্ত দেখুন।’


    ভিডিওতে দেখা যায়, সাধারণ অক্টোপাসের তুলনায় বেশ ছোট এই অক্টোপাসটি। বারবার নিজে থেকেই ডাইভারের হাতের মুঠোয় ধরা দিচ্ছিল সে। মাথায় আদর করে তার সঙ্গে খেলা করছিলেন ওই ব্যক্তি। শেষ পর্যন্ত নিজের সবগুলো শুঁড় বের করে তাঁর হাতের ওপর বসেছিল অক্টোপাসটি।


    টুইটার ব্যবহারকারীরা এই দৃশ্য দেখে খুব আনন্দিত। একজন লিখেছেন, ‘অক্টোপাস তাকে আলিঙ্গন করেছে!!! এটি আমার বেশ লেগেছে।’ অপর একজন বলেছেন, ‘অক্টোপাস হাতের তালুতে মাথা ঘষেছে।’

    শেয়ার করার পর ভিডিওটি দেখেছে প্রায় ৭০ লাখ মানুষ। লাইক পেয়েছে প্রায় ৩ লাখ। আর পোস্টটি ৪১ হাজারের বেশি রিটুইট করা হয়েছে।

    সমুদ্রের তলদেশে থাকা নানা ধরনের জলজ প্রাণীর বিষয়ে কৌতূহলী মানুষ। তাদের সঙ্গে একটু ভাবের আদান-প্রদানেও আগ্রহী থাকেন অনেকে। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অক্টোপাস। এর আগেও অক্টোপাসের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ