ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • নলছিটিতে ১২২পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

    নলছিটিতে ১২২পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নলছিটিতে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পাচ্ছেন ১২২ গৃহহীন ও ভূমিহীন পরিবার।  আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর হস্তান্তর করবেন। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

    এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, নলছিটি উপজেলায় এখন পর্যন্ত ৩৮৫ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর দেওয়া হয়েছে। তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী নলছিটিতে ১২২টি  ঘর উপহার দিবেন। 

    ইতোমধ্যে নলছিটি উপজেলার বহরমপুর ও মাটিভাঙা এলাকায় ঘরগুলো নির্মাণ করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ ও পানির ব্যবস্থাও করা হয়েছে। এখন শুধু হস্তান্তরের অপেক্ষায় আছে ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ