ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • ডাকঘরকে ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

    ডাকঘরকে ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের সব ডাকঘরকে ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ডাক বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাকসেবা কীভাবে উন্নত করা যায় সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১১ টার দিকে ডাক অধিদফতরের নবনির্মিত সদর দফতর ডাক ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন তিনি।

    রাজধানীর আগারগাঁওয়ে ৯১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ১৪ তলা ভবনটি নির্মাণ করা হয়। নবনির্মিত ডাক ভবনটিতে সুসজ্জিত ও সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক পোস্টাল মিউজিয়াম, সুপরিসর অডিটরিয়াম, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, মেডিকেল সুবিধা, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং সার্বক্ষণিক ওয়াইফাইসহ অন্যান্য তথ্যপ্রযুক্তিগত সুবিধা রাখা হয়েছে।

    ১৯৭১ সালে প্রতিষ্ঠার পর থেকেই তৎকালীন ঢাকা জিপিও ভবনের কয়েকটি কক্ষ নিয়ে ডাক অধিদফতরের যাত্রা শুরু হয়। তীব্র স্থান সংকটের মধ্যে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ঢাকার গুলিস্তানে অবস্থিত ঢাকা জিপিও ভবনের তৃতীয় তলায় ডাক অধিদফতরের প্রশাসনিক সদর দফতরের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

    ঢাকা জিপিও প্রায় ৬০ বছরের পুরোনো হয়ে যাওয়ায় ভবনটির ঊর্ধ্বমুখী সম্প্রসারণ সম্ভব নয়। ফলে স্থান সংকুলান না হওয়ায় দাফতরিক কর্মপরিবেশ ও গতিশীলতা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছিল। তাই অধিদফতরের সদর দফতর হিসেবে একটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ও নান্দনিক স্বতন্ত্র ডাক ভবন স্থাপন করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ