ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে পেপসিবাহী গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

    ঝালকাঠিতে পেপসিবাহী গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে পেপসিবাহী গাড়ির ধাক্কায় কালাম খান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ইছানীল স্কুলের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত কালাম খান ওই এলাকার মৃত ফজলে আলী খানের ছেলে ও  চার সন্তানের জনক। 

    স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার মাগরিবের নামাজ শেষে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি শহরের ইছানীল স্কুলের সামনের রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ কালাম। এ সময় পেপসিবাহী গাড়ি (টমটম/ভটভটি) তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    সদর থানা পুলিশের এসআই নুরুল ইসলাম জানান, গাড়িতে খাঁচা তৈরি করে পেপসি সরবরাহ করতো। বৃহস্পতিবার সন্ধ্যায় ইছানীল স্কুল এলাকায় আসলে হঠাৎ রাস্তার মাঝে বৃদ্ধকে দেখলে ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বৃদ্ধ আহত হন। গাড়িটিও দুমড়ে-মুছড়ে যায়। পরে স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে পালিয়েছেন গাড়ির চালক। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ