ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠি জেলায় ১৩ হাজার ৪৭০ মেট্রিকটন মাছ উৎপাদন হয়

    ঝালকাঠি জেলায় ১৩ হাজার ৪৭০ মেট্রিকটন মাছ উৎপাদন হয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলায় ১৩ হাজার ৪৭০ মেট্রিকটন মাছ উৎপাদন হচ্ছে। এর মধ্যে ইলিশ উৎপাদন হয় ১১৯৫ মেট্রিকটন। শনিবার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় জেলা মৎস্য অধিদপ্তর। 

    জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস ও জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। 

    সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা জানান, ঝালকাঠি জেলায় যে পরিমান মাছ উৎপাদন হয়, তা দিয়ে জেলাবাসীর চাহিদা পূরণ হচ্ছে। আগামীতে আরো উৎপাদন বাড়ানোর কার্যক্রম চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। জেলায় ১৩ হাজার ৪৭০ মেট্রিকটন মাছ উৎপাদন হচ্ছে। এর মধ্যে ইলিশ রয়েছে ১১৯৫ মেট্রিকটন। ২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও সপ্তাহব্যাপী কর্মসূচি সফল করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন মৎস্য কর্মকর্তা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ