ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ইরানে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ২২

    ইরানে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ২২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ইরানের দক্ষিণাঞ্চলে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

    খবরে বলা হয়, ভারী বর্ষণের কারণে ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে আকস্মিক বন্যা দেখা দেয়। প্রবল বৃষ্টিপাতের কারণে হওয়া বন্যায় মারা গেছেন ২২ জন।

    স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটি সহায়তা গোষ্ঠীর কর্মকর্তারা শনিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ছাড়া প্রাদেশিক এক কর্মকর্তাও একই তথ্য জানান।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’কে ইস্তাহবানের গভর্নর ইউসেফ কারগার বলেন, শুক্রবার (২২ জুলাই) এস্তাবান কাউন্টির মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দেয়। এতে বহু মানুষ বিপদে পড়েছেন।

    প্রাদেশিক রাজধানী শিরাজ থেকে ১৭৪ কিলোমিটার পূর্বে ইস্তাহবান শহরে প্রায় দেড়শ জরুরি কর্মী উদ্ধার কাজ করছেন। ঘটনাস্থলে আকাশপথে দায়িত্বপালন করা একটি পৃথক ইউনিটও দায়িত্ব পালন করছেন।

    ফারস প্রদেশের সংকট ব্যবস্থাপনা বিভাগের প্রধান খলিল আবদুল্লাহি বলেছেন, বন্যার ঘটনায় একজন নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে। বন্যায় ১৫টি গাড়ি ডুবে গেছে  বলেও তিনি জানান।

    ফারস প্রদেশের গভর্নর মোহাম্মদ হাদি ইমানিয়াহ রোববার (২৪ জুলাই) বন্যার প্রাণহানির ঘটনায় শোক দিবস পালনের ঘোষণা দিয়েছেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ