ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে খাদে গ্রীনলাইন পরিবহন

    নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে খাদে গ্রীনলাইন পরিবহন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-টুয়াখালী মহাসড়কের বুড়িরহাট নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে গ্রীনলাইন পরিবহন কোম্পানির একটি বাস। রোববার দুপুর পৌঁনে দুইটার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলাধীন বুড়িরহাট এলাকায় এই ঘটনা ঘটে।

    এ দুর্ঘটনায় কোন যাত্রী হতাহত হয়নি বলে জানিয়েছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান। তবে কয়েকজন যাত্রী সামান্য আহত হলে তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।

    ওসি জানান, ঢাকা-কুয়াকাটা রুটের গ্রীনলাইন কোম্পানির ওই বাসটি সকালে যাত্রী নিয়ে কুয়াকাটা থেকে ছেড়ে আসে। পথিমধ্যে দুপুর পৌঁনে দুইটার দিকে বৃষ্টির মধ্যে গাড়ি চলাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

    এক পর্যায় বাসটি রাস্তা ছেড়ে পার্শ্ববর্তী খাদায় নেমে যায়। এতে পরিবহনটির সামনের গ্লাস ভেঙে যাওয়াসহ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোন যাত্রী হতাহত হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানান ওসি। তবে ঘটনার পর পরই বাস চালক পালিয়েছে বলেও জানান তিনি।

    এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রীনলাইন পরিবহন দুর্ঘটনাকে ঘিরে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। পাশাপাশি দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন আতাউর রহমান।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ