ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • দক্ষিণ আফ্রিকায়  দুই বাংলাদেশি যুবক খুন

    দক্ষিণ আফ্রিকায়  দুই বাংলাদেশি যুবক খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকার ব্রাকফান শহরে সন্ত্রাসীদের গুলিতে মো. শুভ (২৩) ও আরিফ হোসেন (২২) নামের দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় শনিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ব্রাকফান শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন-নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের দক্ষিণ পশ্চিম বদরপুর গ্রামের মৃত মহিন উদ্দিনের ছেলে আরিফ হোসেন ও পোরকরা গ্রামের আবদুল লতিফের ছেলে শুভ। চাঁদা ও টাকা-পয়সা লুটের উদ্দেশ্যে সন্ত্রাসীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    নিহত আরিফের প্রতিবেশী আজাদ জানান, গত ৩-৪ মাস আগে জীবিকার সন্ধানে আফ্রিকায় যান শুভ ও আরিফ হোসেন। পরে তারা আফ্রিকার ব্রাকফান শহরের বাংলাদেশি একজনের দোকানে চাকরি নেয়। আফ্রিকার সময় শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওই দেশের দুজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাদের দোকানে প্রবেশ করে।  কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা হামলা চালিয়ে ওই দোকান থেকে টাকা ও মালামাল লুট করে পালিয়ে যায়।  পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভ ও আরিফকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

    বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন অর রশিদ দুই যুবক খুনের বিষয়টি নিশ্চিত করেছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ