ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • নলছিটি পৌরসভার বিরুদ্ধে দুই কাউন্সিলরের ষড়যন্ত্র ফাঁস

    নলছিটি পৌরসভার বিরুদ্ধে দুই কাউন্সিলরের ষড়যন্ত্র ফাঁস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি পৌরসভার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে ফেঁসে গেছেন দুই কাউন্সিলর। দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে পৌরসভায় 'অবস্থান কর্মসূচি' আহ্বানকারী এক যুবক এ তথ্য ফাঁস করেছেন। 

    পুলিশের উপস্থিতিতে পৌর কর্তৃপক্ষের কাছে রবিবার লিখিত মুচলেকায় বালী তাইয়েবুর রহমান দুই কাউন্সিলরের প্ররোচনায় আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন বলে স্বীকার করেছেন। অভিযুক্ত কাউন্সিলর দুজন হলেন, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রেজাউল চৌধুরী ও ৭ নম্বর ওয়ার্ডের শহিদুল ইসলাম টিটু।

    বালী তাইয়েবুর রহমানের লিখিত মুচলেকায় জানা যায়, নলছিটি পৌরসভার বিরুদ্ধে দুই কাউন্সিলর শহিদুল ইসলাম টিটু ও রেজাউল চৌধুরী নানাভাবে প্ররোচনা দিয়ে স্থানীয় গরিব মানুষদের রাস্তায় নামিয়ে আন্দোন গড়ে তুলতে চেয়েছেন। এমনকি পৌরসভা অচল করে দিতে ওই দুই কাউন্সিলরের নির্দেশে অবস্থান কর্মসূচি আহ্বান করা হয়। শনিবার এ কর্মসূচি হওয়ার কথা ছিল। এতে লোক ভাড়া করেও আনা হয়। এজন্য আর্থিক সয়াতাও দেওয়ার কথা বলেন ওই দুই কাউন্সিলর। পৌর কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে আন্দোলনের নেতৃত্বদানকারী বালী তাইয়েবুর রহমানকে ডেকে ষড়যন্ত্রের ঘটনা শোনেন। এক পর্যায়ে বালী তাইয়েবুর রহমান লিখিত মুচলেকা ও ভিডিও বক্তব্যে সবকিছু স্বীকার করেন। 

    এ ব্যাপারে নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান বলেন, পৌরসভার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ভবিষ্যতে প্রতিহত করা হবে। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ