ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে ইকোপার্ক রক্ষার দাবিতে মানববন্ধন

    ঝালকাঠিতে ইকোপার্ক রক্ষার দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির চার নদীর মোহনায় গড়ে ওঠা ইকোপার্ক দখদারদের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

    সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঝালকাঠি ইকোপার্ক রক্ষা এবং খাল-নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কমিটি এ মানববন্ধনের আয়োজন করে। 

    এতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী, সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ  বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।  

    ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ইকোপার্ক রক্ষা এবং খাল-নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক ইলিয়াছ সিকদার ফরহাদ, সদস্য সচিব সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, খসরু নোমান, সোয়েবুর  মোর্শেদ সোহেল, শহীদুল ইসলাম, আবু সাঈদ খান, নারী নেত্রী অ্যাডভোকেট সাকিনা আলম লিজা ও কবিতা হালদার। 

    বক্তারা অভিযোগ করেন, ঝালকাঠির সুগন্ধা, বিষখালী, ধানসিঁড়ি ও গাবখান নদীর মোহনায় জেগে ওঠা চরের ৪৫ একর খাস জমিতে ২০০২ সালে ইকোপার্ক স্থাপনের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। ২০০৭-০৮ অর্থবছরে প্রকল্পের জন্য চার কোটি টাকা বরাদ্দ করা হয়। ওই সময় বালু দিয়ে ভরাট করা হয় প্রকল্প এলাকা। একটি ভূমিগ্রাসী চক্র প্রকল্প এলাকার প্রায় ৩৫ একর জমির মালিকানা দাবি করে মামলা করলে আদালতের নিষেধাজ্ঞায় থমকে যায় ইকোপার্কের কার্যক্রম। সম্প্রতি ওই চক্রটির পক্ষে আদালত রায় দিলে ক্ষুব্দ হয় ঝালকাঠির সর্বস্তরের মানুষ। তাঁরা ইকোপার্ক রক্ষায় আন্দোলনের ঘোষণা দেন। ইকোপার্ক রক্ষায় একটি কমিটিও করা হয়। ওই কমিটির উদ্যোগে প্রথম আন্দোলন হিসেবে মানববন্ধন করা হয়। মানববন্ধনে ভূমি খেকোদের হাত থেকে ইকোপার্ক রক্ষার দাবি জানানো হয়। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ