ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য বাসভবন ‘সুখ নিবাস’ 

    তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য বাসভবন ‘সুখ নিবাস’ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য বাসভবন ‘সুখ নিবাস’র উদ্বোধন করা হয়েছে। 

    সোমবার দুপুরে উপজেলার আমুয়া নুতন বন্দর এলাকায় এ বাসভবনের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম। 

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান, মো. মাহমুদুল হক নাহিদ, মো. মিঠু সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহম্মেদুর রহমান ও সুফল ভোগী তৃতীয় লিঙ্গের নাগরিক শিল্পী বেগম। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মুজিববর্ষে উপলক্ষে তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন এলাকায় বাসভবন করে দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় কাঁঠালিয়া উপজেলার আমুয়ায় সুখ নিবাসের উদ্বোধন করা হয়। শিল্পী বেগমের নামে ঘরটি বরাদ্দ করা হলেও এই ঘরে উপজেলার তৃতীয় লিঙ্গের নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করা হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ