ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • বিসিসির ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের চুরি হওয়া তার উদ্ধার

    বিসিসির ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের চুরি হওয়া তার উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে চুরি হওয়া দশ লাখ টাকা মূল্যের তামার তার ঝালকাঠির নলছিটির একটি পুকুর থেকে উদ্ধার করেছে  বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

    সোমবার রাত ১০ টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বশার সিকদারের বাড়ির পুকুর থেকে তারগুলো উদ্ধার করা হয়। 

    ডিবি পুলিশ জানায়, বরিশাল নগরীর রূপাতলী এলাকায় সিটি করপোরেশনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ১৭ লাখ টাকা মূল্যের তামার তার চুরি হয়। এ ঘটনায় নিরাপত্তা প্রহরী আমিরুল ইসলামসহ  অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গত ১৭ জুলাই বরিশাল কোতয়ালি মডেল থানায় বিসিসির পানি সরবরাহ বিভাগের সহকারী তত্ত¡াবধায়কের চলতি দায়িত্বে থাকা মো. সোহরাব হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

    গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম জানান, তামার তার চুরি হওয়ার পরে কোতোয়ালি থানার একটি মামলা হয়। আমরা একটি তথ্য পেয়ে দপদপিয়া এসে পুকুর থেকে আনুমানিক দশ লাখ টাকা তার উদ্ধার করেছি। তদন্ত করলে জানা যাবে কিভাবে তারগুলো এখানে আসছে বা কারা এনেছে। উদ্ধার অভিযানে বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা ও কাউন্সিলর উপস্থিত ছিলেন।

    বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর ও পানি শাখার দায়িত্বরত শেখ সাঈদ আহমেদ মান্না বলেন, আমাদের সিটি করপোরেশনের অধীনে থাকা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের জন্য রাখা তামার প্রায় ১৭ লাখ টাকার তার চুরি হয়। আমরা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানোর পরে দপদপিয়া একটি পুকুরে রাখা জানতে পেরেছি। সেখান থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে একটি চক্র এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সিটি করপোরেশন থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ