ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • ফের বাড়ল সয়াবিন তেলের দাম 

    ফের বাড়ল সয়াবিন তেলের দাম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। লিটারপ্রতি বেড়েছে ১২ টাকা। এখন থেকে এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৫৩ টাকায়। আর খোলা তেল ১২৯ টাকায় বিক্রি হবে।

    বৃহস্পতিবার (২৭ মে) তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    জানা গেছে, গত মাসে ৫ টাকা দর বাড়ানোর পর আবার ৩ টাকা কমানোর কথা জানায় সংগঠনটি। তখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য ১৪১ টাকা ঠিক করা হয়। এ হিসাবে তেলের দর এক লাফে ১২ টাকা বেড়ে প্রতিলিটার ১৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। 

    অন্যদিকে খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি দাঁড়াচ্ছে ১২৯ টাকা। পাঁচ লিটার তেলের বোতল পাওয়া যাবে ৭২৮ টাকায়। পাম সুপার তেল ১১২ টাকা দর নির্ধারণ করা হয়েছে। এ দরে আগামী শনিবার (২৯ মে) থেকে তেল বিক্রি হবে।

    দেশের বাজারে গত অক্টোবরেও প্রতি পাঁচ লিটারের এক বোতল সয়াবিন তেলের দাম ছিল ৫০৫ টাকা। এরপর থেকে তা বাড়ছেই। নতুন দাম কার্যকর হলে গত অক্টোবরের তুলনায় পাঁচ লিটার তেল কিনতে মানুষের ব্যয় বাড়বে ২২৩ টাকা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ