ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • ঝালকাঠিতে তিন ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে জরিমানা 

    ঝালকাঠিতে তিন ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে জরিমানা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে ফ্যানের মূল্য টেম্পারিং ও পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য না থাকায় তিনটি ইলেকট্রনিকসের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

    বুধবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান পরিচালিত হয়। এসময়  ওয়ালটন প্লাজা, ভিশন ইম্পেরিয়াল ও ফ্লোরা ট্রেডার্সকে ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

    অভিযান পরিচালনাকালে চার্জার ফ্যানের মূল্য টেম্পারিং করায় ওয়ালটন প্লাজাকে ৫০ হাজার টাকা, পন্যের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য না থাকায় ভিশন ইম্পোরিয়ালকে ২০ হাজার টাকা ও মিক্সার গ্রাইন্ডারের মূল্য টেম্পারিং করায় ফ্লোরা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

    ঝালকাঠির ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক ইন্দ্রানী দাস এ জরিমানা আদায় করেন। তিনি জানান, অসাধু ব্যবসায়ীরা যাহাতে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্ধ আদায় করতে না পারে সে জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ