ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • রাজাপুরে দুই মাদক কারবারি আটক

    রাজাপুরে দুই মাদক কারবারি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা বাগড়ি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। 

    মাদক বিরোধী এ অভিযানে তাদের কাছ থেকে পঁচিশ গ্রাম গাজাঁ উদ্ধার করে পুলিশ। ঝালকাঠির সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান চালায়। 

    আটককৃতরা হল- উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাগড়ি বাজার এলাকার মৃত আদম আলী হাওলাদারের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামি আফজাল হোসেন হাওলাদার (৫৫) এবং একই এলাকার মাছ ব্যবসায়ী খলিলুর রহমানের ছেলে মো. সিফাতুল ইসলাম তামিম (২০)। 

    ঝালকাঠির সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রথমে তামিমকে গাঁজাসহ আটক করা হয়। পরে তামিমের স্বীকারোক্তি অনুযায়ী আফজালের ঘরে অভিযান চালিয়ে পঁচিশ গ্রাম গাজাঁ উদ্ধারসহ তাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাদের ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আফজালের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ