ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • ঝালকাঠিতে বিএনপির গায়েবানা জানাজা 

    ঝালকাঠিতে বিএনপির গায়েবানা জানাজা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহতের প্রতিবাদে ঝালকাঠিতে গায়েবানা জানাজা ও কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। 

    সোমবার বাদ জোহর শহরের পালবাড়ি এলাকার একটি মসজিদের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাতা হোসেন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার ও সদস্যসচিব আনিসুর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুসহ দলীয় নেতাকর্মীরা। 

    স্থানীয় মসজিদের ইমাম এ জানাজার নামাজ পড়ান। এর আগে কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা ভোলায় নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান বিএনপি নেতারা। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ