ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ঝালকাঠিতে সচেতনতামূলক সভায় বক্তারা

    শব্দদূষণের ফলে জনসংখ্যার তিনের একাংশ কানে কম শুনছে

    শব্দদূষণের ফলে জনসংখ্যার তিনের একাংশ কানে কম শুনছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শব্দদূষণের ফলে বাংলাদেশে জনসংখ্যার তিনের একাংশ কানে কম শুনছে। পাশাপাশি হার্টের সমস্যা, মস্তিস্ক ও চোখের ওপর প্রভাব, বন্যপ্রাণী এবং পরিবেশের ওপর প্রভাবসহ নানা সমস্যা সৃষ্টি হচ্ছে শব্দদূষণের ফলে।

    ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মঙ্গলবার দুপুরে শব্দদূষণ নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভায় বক্তারা এ তথ্য জানান। শব্দদূষণ রোধে কার্যক্রর পদক্ষে গ্রহণের জন্য তাগিদ দেওয়া হয় মতবিনিময় সভা থেকে। একই সঙ্গে এ বিষয়ে বিধিমালা অনুযায়ী আইন প্রয়োগ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। 

    ঝালকাঠি জেলা প্রশাসন ও ইকিউএমএস কনসালটিং লিমিটেড এবং বায়ুমন্ডলীয় দূষণ অধ্যায়ন কেন্দ্র (ক্যাপস) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সরকারি বেসরকারি কর্মকর্তা, চিকিৎসক, ট্রাফিক বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। 

    মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এসএম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস ও ট্রাফিক পুলিশের পরিদর্শক আনিচুর রহমান। 

    মতবিনিময় সভায় শব্দদূষণের উৎস চিন্হিত করা, জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এবং এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়ন করার দাবি জানানো হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ