ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে ডাকাতি

    জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে ডাকাতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১আগস্ট) গভীর রাতে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদরপুর এলাকার মো. লিটন সরদার নামের প্রবাসীর ফাতিমা মহলের বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতরা। এসময় তারা স্বর্ণালংকার, মুঠোফোন, নগদ টাকা নিয়ে যায়।

    মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায়। 

    পুলিশ ও গৃহকর্ত্রী জানান, লিটন প্রবাসে থাকায় গ্রামের বাড়িতে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে বসবাস করেন। সোমবার দিবাগত রাত আড়াইটায় ফাতিমা মহলের একটি জানালার গ্রিল কেটে চারজনের একটি ডাকাত দল ভিতরে প্রবেশ করে। এ সময় ভবনের মধ্যে থাকা সবাইকে বেঁধে মারধর করে ডাকাত দল। এরপর ডাকাত দল পুরো ঘরে প্রায় ভোর চারটা পর্যন্ত লুটপাট চালায়। এ সময় ডাকাত দল নগদ ৭০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন লুট করে নেয়।

    ডাকাতদল চলে গেলে সবাই চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের বাঁধন খুলে দেয়। খবর পেয়ে সকালে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ডাকাতির ঘটনায় মঙ্গলবার সকালে প্রবাসীর স্ত্রী বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ