ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ

    ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে লোডশেডিং ও জ্বালানীখাতে অব্যবস্থাপনা ও ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহতের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। 

    মঙ্গলবার দুপুরে ঝালকাঠি মহিলা কলেজ সড়কে এ কর্মসূচি পালন করেন তাঁরা। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকে মো. শাহাদাৎ হেসেন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. নাসিমুল হাসান, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন, মো. খোকন মল্লিক, জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার, সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মো. বাচ্চু হাসান খান, যুগ্ম সম্পাদক মো. আজাদুর রহমান আজাদ ও সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. তাওহিদ হোসেন।

    বক্তারা ভোলা ও ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ