ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে সুগন্ধা নদীর তীরে মানববন্ধন

    ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে সুগন্ধা নদীর তীরে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে নদীর তীরেই মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা। বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলার মগড় গ্রামে সুগন্ধা নদী তীরে ভাঙনকবলিত এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
     
    মানববন্ধন অংশ নিয়ে ক্ষতিগ্রস্তরা জানান, ৫০ বছর ধরে মগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মগর এলাকায় সুগন্ধা নদী ভাঙছে। বর্ষা মৌসুমে ভাঙন আরো তীব্র হয়েছে। ভাঙনে ইতোমধ্যেই ৪০০ ঘর বাড়ি নদীতে বিলিন হয়ে গেছে। বর্তমানে আরও ৬০০ বাড়ি ঘর, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, সাইক্লোন শেল্টারসহ ফসলি জমি ও স্থাপনা ভাঙনে হুমকির মুখে পড়েছে। 

    মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন বরিশাল জেলা সমাজতান্ত্রিক দলের (বাসদ) সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, ক্ষতিগ্রস্ত সোহাগ হাওলাদার, শিক্ষক সাহানাজ আক্তারসহ  এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার। 

    বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী বলেন, শুধুমাত্র একটি পদ্মা সেতুই সব উন্নয়ন নয়। মগড় ইউনিয়নের মানুষ নদী ভাঙনের দুশ্চিন্তা নিয়ে রাতে ঘুমতে পারে না। কর্তৃপক্ষের অবহেলায় দীর্ঘ বছর ধরে এ অবস্থা সৃষ্টি হয়েছে, তাই নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ