ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ন্যান্সি পেলোসির ওপর চীনের নিষেধাজ্ঞা

    ন্যান্সি পেলোসির ওপর চীনের নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে চীন। শুক্রবার দেশটির সংবাদমাধ্যম সিজিটিএন এ তথ্য জানায়।

    সিজিটিএন জানায়, চীন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির ‘বিদ্বেষপূর্ণ’ ও ‘উসকানিমূলক’ কর্মকাণ্ডের জন্য তিনি এবং তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে চীন।

    তিনি আরও বলেন, বেইজিংয়ের গুরুতর উদ্বেগ ও বিরোধিতা সত্ত্বেও ন্যান্সি পেলোসি তাইওয়া সফর করে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে খাটো করেছেন। এছাড়াও এক-চীন নীতিকে পদদলিত করে তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে ফেলে দিয়েছেন।

    পেলোসির সফরের প্রতিক্রিয়ায় চীনের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপ এটি। ২৫ বছরের মধ্যে তাইওয়ানে যাওয়া যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা তিনি।

    সফরের সময় পেলোসি তাইওয়ানের গণতন্ত্র, অর্থনৈতিক সাফল্য ও মানবাধিকার পরিস্থিতির ব্যাপক প্রশংসা করেন।

    এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার তাইওয়ানের চারপাশে চীন সামরিক মহড়া শুরু করেছে। আর এটি শুরু করেছে বিশ্বের সবচেয়ে ব্যস্ত জাহাজ চলাচলের রুটে। মহড়ায় দেশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছে।

    বৃহস্পতিবার রাতে জাপানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাঁচটি ক্ষেপণাস্ত্র আমাদের ইকনোমিক জোনের মধ্যে পড়েছে।

    এখানেই শেষ নয়। চীন তাইওয়ানকে শাস্তি দিতে বেশ কিছু ফল ও মাছ আমদানি নিষিদ্ধের পাশাপাশি বন্ধ করে দিয়েছে বালু রপ্তানি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ