ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • ভোলায় নিহত নেতাদের কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম

    ভোলায় নিহত নেতাদের কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদ্যুৎখাতে দুর্নীতি ও লোডশেডিংয়ের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতাদের কবর জিয়ারত করেছেন বিএনপি নেতৃবৃন্দ। 

    বিএনপির কেন্দ্রীয় নেতা, ডাকসুর সাবেক এজিএস এবং ভোলা-০৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের নেতৃত্বে ৫ আগস্ট শুক্রবার বিকেলে বিএনপি নেতারা প্রথমে স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিমের উত্তর দিঘলদী গ্রামের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন এবং তার পরিবারের খোঁজখবর নেন ও সমবেদনা জানান। এসময় তারা পরিবারের সহায়তা হিসেবে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। 

    পরে বিএনপি নেতারা ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের বাসায় যান এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও কবর জিয়ারত করেন।  

    এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি আলআমিন, চরফ্যাশনের সাবেক পৌর মেয়র চরফ্যাশনের আমিরুল ইসলাম মিন্টিজ, পৌর বিএনপির সেক্রেটারি খায়রুল ইসলাম সোহেল, চরফ্যাশন উপজেলা যুবদলের সভাপতি আশরাফুর রহমান দিপু প্রমুখ। 


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ