ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • কাঠালিয়ায় বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

    কাঠালিয়ায় বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়ায় সুরাইয়া আক্তার (১৫) নামে ‍এক স্কুল ছাত্রী প্রেম সংগঠিত কারনে বিষপানে আত্মহত্যা করেছে।

    শুক্রবার (৫ আগস্ট) রাতে বরিশ‍াল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ স্কুল ছাত্রীর মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার সকালে ‍উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের শহীদ মিনারের সামনে বিষপান করে সুরাইয়া।

    নিহত সুরা্ইয়া উপজেলার ছোনাউটা গ্রামের সিদ্দিক মোল্লার মেয়ে ও আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিল। 

    নিহত সুরাইয়ার চাচা হাবিব মোল্লা জানান, পার্শ্ববর্তী দক্ষিন মরিচবুনিয়া গ্রামের পান্না জমাদ্দারের ছেলে শফিক জমাদ্দার সাথে আমার ভাইজি সুরাইয়ার প্রেমের সম্পর্ক ছিল। শফিক পেশায় মোটরসাইকেল চালক, ইতিপূর্বে সে একটি ধর্ষণ চেষ্টা মামলায় হাজত খেটেছে। এলাকায় একাধিক নারীর সাথে প্রেম করার অভিযোগ রয়েছে শফিকের বিরুদ্ধে। 

    বৃহস্পতিবার সকালে শফিক অন্য নারীকে তার বাড়ীতে নিয়ে আসায় এ খবর শুনতে পেয়ে সুরাইয়া অভিমানে বিষপান করে আত্মহত্যা করে। পরে  তাকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়া মারা যায়। 

    কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তাকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, স্কুল ছাত্রী সুরাইয়ার বিষপানে আত্মহত্যার ঘটনা শুনেছি, তিনি বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন, তার লাশ বরিশাল কোতায়ালী থানা ময়না তদন্ত করবেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ