ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • কাঠালিয়ায় ইউএনও অফিসের চালকের কান্ড!

    কাঠালিয়ায় ইউএনও অফিসের চালকের কান্ড!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠীর কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের গাড়ী চালক মো. সোহরাফ হোসেন ২০১২ সনে কাঠালিয়ায় যোগদান করে ১২ বছর পার করছে চাকুরি জিবনে। যোগদানের পর থেকে কাঠালিয়া বাজার সহ বিভিন্ন স্থানে তিনি প্রভাব দেখিয়ে বিভিন্ন দোকান দারের কাছ থেকে লক্ষাদিক টাকার বাজার ও মালামাল নিয়ে টাকা না দেয়ার অভিযোগ দোকান মালিক ও ব্যাবসায়ীর। 

    কাঠালিয়া ব্যাবসায়ী রহমাত উল্লাহ (মুদি দোকান) বলেন. ২০১৭ সনে আমার  দোকান থেকে ড্রাইবার সোহারফ ১৭হাজার ৫০ টাকা বাকি নেয়। আজ ৫ বছর দরে টাকা চাই কিন্তু দেননি। বরং আমাকে হুমকি দেয়ে বেশি তাগিদা দিলে মোবাইল কোটে জরিমানা করা হবে। তার ভয়ে ইউএনও স্যারকে বলিনি।

    হতদারিদ্র হোটেল ব্যাবসায়ী মো. কুদ্দুস মিয়া বলেন, আমার দোকান থেকে বিভিন্ন সময় স্যারদের জন্য খাবার নিতেন আমি ১৫ হাজার টাকা পেতাম এর মধ্য ২ হাজার টাকা দিয়েছেন। বারবার তাগিদা দিলে ৫ বছরে আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখায় । তিনি বলেন আমার দোকান এখন বন্ধ হওয়ার পথে। অপর এক ওষুধ ব্যাবসায়ী হাওলাদার মেডিকেল হলের প্রোপাইটার মো. সাহলেক হাওলাদার বলেন, ৫/৬ বছর আগে ওষুধ নিয়েছে দেড় হাজার টাকার। পাওনা টাকা না দিয়ে বিভিন্ন ওয়াদা করেন। 

    নাম প্রকাশের শর্তে একাদিক ব্যবসায়ি বলেন, ২/৪ শত টাকার খুচরা বাজার নিয়ে গেছে বহুবার টাকা চাইলে অফিস থেকে খারাপ ব্যবহার করে বেড় করে দিতেন। এমন কি সরকারি মালামাল তার বাসায় ব্যবহার করে। এবং সরকারি গাছ তার বাসায় এখনো আছে।

    এই বিষয় অভিযুক্ত ড্রাইবার সোহরাফ হোসেন সাংবাদিকদের বলেন, আমাকে যারা দেখতে পারে না তারা আমাকে নিয়ে এই সব কথা বলছে। যা কোন প্রকার সত্য না। আমি এই রকম কোন কাজ করিনি।

    এই বিষয় কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, আমি নতুন যোগদান করছি মাত্র, কোন অভিযোগ পাইনি। তবে কোন লিখিত অভিযোগ কারো কাছ থেকে পেলে আমি সত্যতা যাচাই বাছাই করে ব্যবস্থা নিবো।


    আসাদুজ্জামান সোহাগ/এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ