ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • সুগন্ধা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার

    সুগন্ধা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সুগন্ধা নদী থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে শহরের স্টিমারঘাট এলাকার সুগন্ধা নদী থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। মৃত ব্যক্তি আনুমানিক ১৫ দিন ধরে পানিতে ছিল বলে ধারণা করছে পুলিশ। 

    পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ১০টার দিকে সুগন্ধা নদীর স্টিমারঘাটের পাশে দুই জেলে মাছ ধরতে যান। মানিক নামের এক জেলে স্টিমারঘাটের পাশে মাছ ধরার ফাঁদ পাতেন। কিছুক্ষণ পর তিনি সেখান থেকে দুর্গন্ধ পান। পরে টর্চলাইট জ্বালিয়ে তিনি সেখানে একটি গলিত লাশ দেখতে পান।

    ঝালকাঠি থানার উপপরিদর্শক গৌতম কুমার ঘোষ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ