ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • পুত্র সন্তানের মা হলেন পরীমণি

    পুত্র সন্তানের মা হলেন পরীমণি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়িকা পরীমণি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। তার স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

    এর আগে ১ আগস্ট স্বামী শরীফুল রাজকে সঙ্গে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন পরীমণি। ডাক্তার জানিয়েছিলেন, পরী ও গর্ভের সন্তান সুস্থ আছে। এ বিষয়ে পরীমণি বলেছিলেন, ‘২৮ আগস্ট সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য ডেট দিয়েছেন ডাক্তার।’

    নতুন অতিথিকে বরণ করতে পরীমণির শাশুড়ি, খালাসহ অনেকে এখন তার বাসায় অবস্থান করছেন। এর মধ্যে রাজ অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমার প্রচারের ব্যস্ত থাকলেও পরীমনিকে ঠিকই সময় দিয়েছেন রাজ। 

    তখন পরীমণি বলেছিলেন, ‘সিনেমার প্রচারের ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিচ্ছে রাজ। সবাই আমাকে নিয়ে ব্যস্ত। খুবই সুন্দর সময় পার করছি।’ 

    অনাগত সন্তানের নাম আগেই ঠিক করে রেখেছিলেন পরীমণি। তিনি জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে নাম রাখবেন রাজ্য।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ