ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলায় ৬৫ ফুটের নিচে সব নৌযান বন্ধ

    ভোলায় ৬৫ ফুটের নিচে সব নৌযান বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় তৃতীয় দিনের মতো মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

    এটি এ মৌসুমের সর্বোচ্চ জোয়ার। এতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের অন্তত ৩০টি গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছেন কয়য়েক হাজার মানুষ।জোয়ারে তলিয়ে গেছে ইলিশা ফেরিঘাট।  

    এদিকে, সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ফলে নদী ও সাগর মোহনা উত্তাল। সকাল থেকে থেমে ভারী বর্ষণও হয়েছে। ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ১০ নটিক্যাল।  

    এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ৩ নম্বর সতর্কতা সংকেত থাকায় মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলে নিরাপদে আসার নির্দেশ দিয়েছে প্রশাসন।  

    এদিকে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৬৫ ফুটের নিচে সব নৌযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিটিএ)।
     
    পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, স্বাভাবিকের চেয়ে ৫ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হয়েছে। এতে দৌলতখান পয়েন্ট দিয়ে ১০০ মিটার এলাকায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ